ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিনাশ্রম কারাদণ্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জ উপজেলার সোনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী ও রফিকুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস এবং বাকিদের চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১২ জন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ ও গাঁজা বিক্রি এবং সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানি ও বিচার বিশ্লেষণ শেষে বিচারক তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা হাজতে প্রেরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

অভিযান প্রসঙ্গে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ জানায়, এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে ও তরুণ সমাজকে রক্ষায় নিয়মিত এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী—কারো প্রতি কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক কারবারি ও সেবনকারীদের বিষয়ে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানাচ্ছি। রূপগঞ্জে মাদক নির্মূলে আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।"


এ সম্পর্কিত আরো খবর