ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দৌলতদিয়া পদ্মায় অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৮:০৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ এবং দৌলতদিয়া নৌপুলিশের যৌথ অভিযানে অবৈধ ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের নেতৃত্বে ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির যৌথ পরিচালনায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পদ্মা নদী এবং নদীর তীরবর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পদ্মা নদীর তীরে স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় এবং প্রজনন নিরাপদ রাখতে নৌপুলিশ ও মৎস্য বিভাগের এই যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




এ সম্পর্কিত আরো খবর