ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে উল্টে ব্যবসায়ী নিহত


  • আপলোড সময় : বুধবার ২৯ জুলাই, ২০২৬ সময় : ৪:১৯ পিএম

সিরাজগঞ্জে নাটোর-বনপাড়া মহাসড়কে আমবোঝাই ট্রাক খাদে উল্টে নিচে চাপা পড়ে আব্দুস সবুর নামের এক আম ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে মহাসড়কের নাইমুড়ি নামক স্থানে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

সংবাদটি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। নিহত আব্দুস সবুর (৩৭) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে আমবোঝাই করে একটি ট্রাক টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি সিরাজগঞ্জের নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগামী ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার মুহূর্তেই ট্রাকে থাকা আম ভর্তি ভারী ঝুড়ি ও বস্তার নিচে চাপা পড়েন ব্যবসায়ী আব্দুস সবুর। গুরুতর আঘাত ও শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকে থাকা আমগুলো নিহতের সাথে থাকা অপর দুই ব্যবসায়ী পুলিশের সহায়তায় গন্তব্যে নিয়ে গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর