ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়েরও সলিল সমাধি


  • আপলোড সময় : বুধবার ২৯ জুলাই, ২০২৬ সময় : ৬:৪৮ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো 

কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে পড়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ভাইয়েরও মর্মান্তিক সলিল সমাধি ঘটেছে। অবুঝ দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম ও গভীর স্তব্ধতা নেমে এসেছে।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

অকাল মৃত্যুবরণ করা শিশু দুটি হলো—ঐ গ্রামেরই বাসিন্দা রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিফাত মিয়া এবং দুই বছর বয়সী ছোট মেয়ে সাফা আক্তার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই বছরের ছোট্ট শিশু সাফা। ছোট বোনকে হাবুডুবু খেতে দেখে তাকে রক্ষা করতে কোনো কিছু না ভেবেই পুকুরের পানিতে ঝাঁপ দেয় চার বছরের বড় ভাই রিফাত মিয়া। তবে সাঁতার জানা না থাকায় এবং পানির গভীরতার কারণে ঘটনাস্থলেই ভাই-বোন দুজনেরই মর্মান্তিক ডুবে মৃত্যু হয়।

কিছুক্ষণ পর পরিবারের স্বজনরা বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভাই-বোন দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। একসাথে নিষ্পাপ দুটি শিশুর করুণ মৃত্যুতে খলাপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, "হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।"

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর