ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুষ্টিয়া থেকে আন্তঃজেলা চোর চক্রের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ২৯ জুলাই, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক যৌথ ও বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গঠিত বিশেষ দল এই সফলতা অর্জন করে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন—কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মরাগাছা হিজলাকর গ্রামের মোহাম্মদ জিন্দার আলী মোল্লার ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং একই জেলা ও উপজেলার কান্দাবাড়ী গ্রামের মোঃ নুরুদ্দিন শেখের ছেলে মোঃ রিপন শেখ (২৮)।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চুরি ও চুরি হওয়া মালামাল উদ্ধারে নিয়মিত মামলার তদন্ত চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের অবস্থান সুনির্দিষ্ট করে গত ২৮ জুলাই মঙ্গলবার রাজবাড়ী জেলা গোয়েন্দা সদস্য ও গোয়ালন্দ ঘাট থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। টিমটি কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন উপজেলা মোড় এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে নিয়মিত মামলার ঘটনায় সরাসরি জড়িত এই আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। অপরাধ দমনে পুলিশের এই যৌথ অভিযানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

এই বিশেষ অভিযান ও গ্রেপ্তারের বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল অত্যন্ত সূক্ষ্ম কৌশল অবলম্বন করে কুমারখালী এলাকা হতে এই আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক আইনি ধাপ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, চুরির এই নিয়মিত মামলার ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য আসামীকে গ্রেপ্তার করা এবং চুরি হওয়া মালামাল পুরোপুরি উদ্ধারের লক্ষ্যে পুলিশের সমন্বিত অভিযান এখনো অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর