ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কান্দিরপাড়ে ড্রেনের ময়লার স্তূপ, দুর্গন্ধে নাভিশ্বাস কুমিল্লা নগরবাসীর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৫:৪৭ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে সিটি করপোরেশনের ড্রেন পরিষ্কার করার পর উদ্ধারকৃত পচা ময়লা রাস্তার পাশেই ফেলে স্তূপ করে রাখা হয়েছে। দীর্ঘদিন পার হলেও এ ময়লা অপসারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সরজমিনে ঘুরে দেখা যায়, গত বুধবার থেকে কুমিল্লা টাউন হলের প্রধান প্রাচীর সংলগ্ন এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করা হয়। তবে ড্রেন থেকে তোলা সেই বর্জ্য রাস্তার পাশে ফুটপাতে জমা করে রাখা হলেও পরবর্তীতে আর সরিয়ে নেওয়া হয়নি। ফলে তা পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্তূপিকৃত এ পচা ময়লার দুর্গন্ধ শহরের বাতাসকে ভারী করে তুলছে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী, অসুস্থ রোগী এবং পথচারীরা।

ফুটপাতের ওপর বর্জ্য জমিয়ে রাখার কারণে মানুষের চলাচলের পথ সংকুচিত হয়ে এসেছে। ফলে প্রতিদিন হাজারও মানুষের ভিড়ে প্রধান সড়কে তীব্র যানজট ও যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে।

অপরদিকে, চলমান যানবাহনের চাকার ঘর্ষণ ও পথচারীদের পায়ের সঙ্গে লেগে এসব বিষাক্ত ময়লা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ছে। যা মারাত্মক পরিবেশ, পানি ও বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ময়লার এই খোলা স্তূপে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ সৃষ্টিকারী কীটের বংশবৃদ্ধি ঘটার পাশাপাশি টাইফয়েড, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমার মতো মারাত্মক জীবাণুবাহিত রোগের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।

অতি দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ করে কুমিল্লা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর এবং সাধারণ মানুষের বসবাসযোগ্য করে তোলার জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চরম ক্ষুব্ধ নগরবাসী।


এ সম্পর্কিত আরো খবর