ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মহিলা কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ স্বামী আটক


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪৭ পিএম

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরবর্তীতে তাঁকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে মাদকসহ বিভিন্ন মামলায় বন্দী থাকা নিজের স্ত্রী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন রেজাউল করিম। কারাগারের আরপি (রিসেপশন) চেকপোস্টে পৌঁছালে নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের তল্লাশি চালানো হয়। এ সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে রেজাউলের চালচলন ও আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁকা নিবিড়ভাবে দেহ তল্লাশি করা হলে তাঁর পরিহিত পোশাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তল্লাশিতে ইয়াবা পাওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ রেজাউল করিমকে আটক করে কোনাবাড়ী থানা-পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আসামিকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর