ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, শিশুসহ আহত অন্তত ২০


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বৃষ্টির মধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাবশত গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গুরুতর আহত ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষে ফায়ার সার্ভিস দল কাজ অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শী ও বাসটিতে থাকা কয়েকজন আহত যাত্রী জানান, ঢাকার ধোলাইপাড় থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাসটি ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় আহত যাত্রী দেবাশীষ ও খালেক জানান, ভয়াবহ দুর্ঘটনার ঠিক কয়েক মিনিট আগেও বাসের ভেতরে থাকা সাধারণ যাত্রীরা ড্রাইভারকে ধীরে ও সাবধানে গাড়ি চালানোর জন্য বারবার অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু চালক যাত্রীদের কথায় কোনো পাত্তা দেননি। পরবর্তীতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এবং বেপরোয়া গতির ফলে বাসটি সামলাতে না পেরে সরাসরি গভীর খাদে পড়ে যায়। এতে যাত্রীরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও কয়েকজন শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর