ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

. রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৪ পিএম

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আগের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাঁকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর