ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে সটকে পড়ার চেষ্টা: অতঃপর...


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৭ পিএম

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে সটকে পড়ার অভিযোগে দেবর ও ভাবিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল শনিবার (১ আগস্ট) জেলার নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া (পুখুরিয়া ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে উদ্ধার করে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সজিব মুন্সির স্ত্রীর সাথে তাঁর আপন ছোট ভাই হৃদয় মুন্সির দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রী ও দেবর হৃদয় মুন্সি গোপীনাথপুর থেকে একসাথে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনের উদ্দেশ্যে রওনা হন।

তাঁরা নগরকান্দা উপজেলার যদুরদিয়া এলাকায় পৌঁছালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। এতে একপর্যায়ে তাঁদের পরকীয়ার আসল রহস্য উন্মোচিত হয়। পরে পুখুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে ক্ষুব্ধ জনতা উভয়কে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে নগরকান্দা থানা-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হাত থেকে অবরুদ্ধ নারী ও যুবককে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল সামদানী আজাদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাঁদের দুজনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর