ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি মুখোমুখি, রক্তক্ষয়ী হামলায় এনসিপির ২৫ নেতাকর্মী জখম


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৭ পিএম

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধি:

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। এতে এনসিপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

এর আগে একই স্থানে এনসিপির একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার জেরে উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রদলের বিজয়, আদম ও হামিদুলের নেতৃত্বে একদল নেতাকর্মী। গুরুতর আহত শাওনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদ ও গোপালগঞ্জের ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করার সময় আগে থেকে ওৎ পেতে থাকা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার পাইপ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের ওপর হামলা চালান। এ সময় যুবদল নেতা মাইদুল, মইনুল, মাসুদ ও টুকুর নেতৃত্বে এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করা হয়।

জেলা যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল জানান, "আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে এনসিপি ও অঙ্গসংগঠনের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে ৭ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।"

গুরুতর আহতরা হলেন— জেলা যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ী উপজেলা এনসিপির সিনিয়র সদস্য সচিব রাজু আহমেদ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি আতিকুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাগেশ্বরী শাখার আহ্বায়ক মেহেদী হাসান। আহতদের মধ্যে তাওহীদ হাসান শান্ত ও রাজু আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত থাকায় ফুলবাড়ী উপজেলা বিএনপির কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। হামলার পর তারা এলাকা ছেড়ে কেটে পড়ে। ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী আহত হননি বলে জানা গেছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, "সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"


এ সম্পর্কিত আরো খবর