ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরেইজি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ১:০০ এএম

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে দুই দিনের সংক্ষিপ্ত কূটনৈতিক সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন।

সোমবার (৩ আগস্ট) রাতে আন্তর্জাতিক একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে এই তথ্য।

বিমানবন্দরে পৌঁছালে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে তিনি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সফরকালে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রতিনিধিদলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তাঁর বৈঠক হতে পারে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বৃদ্ধি এবং সৌদি বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার ক্ষেত্রে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশেষ গুরুত্ব বহন করে।


এ সম্পর্কিত আরো খবর