ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, পাঁচজনকে কারাদণ্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ১:০২ এএম

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে দালালচক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাদের বিআরটিএর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয় প্রাঙ্গণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আনসার ও বিআরটিএ সূত্রে জানা যায়, সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও গাড়ি-সংক্রান্ত কাজ দ্রুত করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে বিপুল অর্থ আদায় করছিল একটি প্রতারক চক্র। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তারা বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারকে অবহিত করেন। পরে তাঁর নির্দেশনায় প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে হাতেনাতে পাঁচ দালালকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামি হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদকে (২৯) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

দণ্ড ঘোষণার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে সাজাপ্রাপ্ত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন ও কারাগারে পাঠানোর জন্য কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উক্ত দালালবিরোধী অভিযানে আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আল মিজানসহ আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া সক্রিয়ভাবে অংশ নেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিআরটিএসহ সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ ও গ্রাহক হয়রানি নিরসনে তাদের এমন কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর