ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশে বহুমুখী বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী সৌদি আরব


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, সফররত সৌদি প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের ওপর সৌদি সরকারের পূর্ণ আস্থার কথা ব্যক্ত করেছে। বৈঠকটিকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব নির্দিষ্ট কোনো একটি খাতে সীমাবদ্ধ না থেকে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, সোলার এনার্জি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো একাধিক সম্ভাবনাময় খাতে নিজদের দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।


বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দ্রুতই সৌদি আরবে একটি যৌথ বৈঠক আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবেন। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বাংলাদেশে একটি ‘পলিটিক্যাল কনসালটেশন মিটিং’ এবং ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়। সৌদি প্রতিনিধি দল আশা প্রকাশ করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে।


জনশক্তি রপ্তানি বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিকের পাশাপাশি বিপুল সংখ্যক দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদি আরব আগ্রহ দেখিয়েছে। বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সফর নিয়েও ইতিবাচক আলোচনা হয়। সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকেও তাঁকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে এই শীর্ষ সফর অনুষ্ঠিত হবে।


অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত বিষযে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এই ইস্যুটি জেদ্দা ও রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক সমন্বয়ের মাধ্যমে সমাধান করছে। মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বহুমুখী বিনিয়োগ প্রস্তাবই ছিল সৌদি প্রতিনিধি দলের প্রধান লক্ষ্য।


এ সম্পর্কিত আরো খবর