ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জনপ্রিয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট এবং বিভিন্ন প্রকারে বিস্কুট। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে ৫৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) সকালে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অবস্থান নেয় এবং একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সকাল ১০টার দিকে চোরাকারবারিরা মহাসড়কে বিজিবির উপস্থিতি ও তোড়জোড় টের পেয়ে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।


পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি জব্দ করে ব্যাপক তল্লাশি চালান। অনুসন্ধানে কাভার্ডভ্যানের ভেতরে বিভিন্ন কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তপথে অবৈধভাবে দেশে এনে এসব পণ্য দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত অবৈধ পণ্য ও কাভার্ডভ্যানের আনুমানিক সিজার মূল্য ৬২ লাখ টাকা। উদ্ধার হওয়া যাবতীয় মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান দমনে বিজিবির এই জিরো টলারেন্স অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে।


এ সম্পর্কিত আরো খবর