ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দূষণ প্রতিরোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫৪ পিএম

দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর


মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সক্রিয়ভাবে অংশ নেন


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় জাতীয় চ্যালেঞ্জ। দ্রুত নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে যত্রতত্র বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের লাগামহীন ব্যবহার পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। এসব জটিল সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং একটি সুসংহত, সমন্বিত ও পরিকল্পিত জাতীয় পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি


তিনি আরও যোগ করেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়; বরং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সমানভাবে জরুরি। বিশেষ করে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার হ্রাস করা এবং এর বিপরীতে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে


সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরিবেশ সংরক্ষণে তাঁর মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারি দপ্তরগুলোর মধ্যে সুদৃঢ় আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক গুরুত্ব প্রদান করতে হবে

এই মতবিনিময় সভায় পানি দূষণ প্রতিরোধ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী রক্ষা এবং ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমানোসহ একাধিক বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়


উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় উপস্থিত বক্তারা দেশের টেকসই পরিবেশ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেন


এ সম্পর্কিত আরো খবর