ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪২ পিএম

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনাকে ধারণ করে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায়মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সেই আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বৈষম্য দূরীকরণ এবং আইনের শাসন সুসংহত করা জরুরি।

তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা কোনো নির্দিষ্ট সময়ের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মানবিক, জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার। এই আদর্শ বাস্তবায়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

বক্তারা তরুণ সমাজকে দেশ গঠনের মূল শক্তি উল্লেখ করে বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় কটিয়াদী উপজেলাকে একটি নিরাপদ, আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া জুলাই যোদ্ধাদের মধ্যে ছিলেন হারিছুর রহমান, খাইরুজ্জামান, মো. হাসান, মো. গিয়াস উদ্দিন, আল হোসাইন ভূঁইয়া, মো. জুয়েল ভূঁইয়া, রাকিবুল হাসান, মুনসুর আলী, অন্তর, মো. জুবাইর শাহ, মো. আক্তার হোসেন, ইদুল রাসেল ও জহিরুল ইসলামসহ আরও অনেকে।

সম্মাননা গ্রহণের পর সংবর্ধিত জুলাই যোদ্ধারা দেশের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর