ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

ফরিদপুরে শিশু হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য নায়াব ইউসুফ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৪:০৮ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শহরের ঐতিহ্যবাহী ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও চিকিৎসকেরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সাধারণ শিশু ওয়ার্ড, আধুনিক প্যাথলজি বিভাগ এবং নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (স্ক্যানু) বিভিন্ন প্রযুক্তিগত ইউনিট সরেজমিনে ঘুরে দেখেন। চিকিৎসাসেবার মান, রোগীদের ওষুধ সরবরাহ ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করার পাশাপাশি তিনি চিকিৎসাধীন শিশুদের শয্যাপাশে যান এবং তাদের অভিভাবক ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার বিষয়ে মতামত নেন।

হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে মানসম্মত শিশু চিকিৎসাসেবা নিশ্চিত করার বিকল্প নেই, যেখানে এই হাসপাতালের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আগামীতে প্রতিষ্ঠানটি ফরিদপুর অঞ্চলের শিশুস্বাস্থ্য রক্ষায় আরও কার্যকর ও উন্নত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, প্রকৌশলী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব এ. কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর