ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দুর্ঘটনায় আহতদের ফেরানো যাবে না:

সব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৬ পিএম

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে সড়ক দুর্ঘটনা, ছিনতাইসহ যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে একটি স্পষ্ট পরিপত্র জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এক জনস্বার্থমূলক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা রুলের আংশিক মঞ্জুরি দিয়ে এ রায় ঘোষণা করেন। একই সাথে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে যেকোনো দুর্ঘটনায় আহত রোগীদের নিকটস্থ হাসপাতালে জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম এবং সালাউদ্দিন হাসপাতালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান।

রায়ের পর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, আদালত স্বাস্থ্য সচিবকে প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক নির্দেশিকা মেনে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। এখন থেকে দুর্ঘটনা বা ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত রোগী চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো মাত্রই আইনি জটিলতা বা পুলিশি ঝামেলার অজুহাত না দিয়ে প্রাথমিক জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা দিতে হবে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে রোগীকে উন্নত চিকিৎসার সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তর করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গার ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন। তাকে দ্রুত পাশের সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে চিকিৎসার অভাবে তার মৃত্যু ঘটে। গণমাধ্যমে প্রকাশিত সেই ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার সংগঠন এইচআরপিবি হাইকোর্টে জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেছিল।


এ সম্পর্কিত আরো খবর