ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আস্-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে নান্দাইলে ফলজ গাছের চারা বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফলজ গাছের চারা বিতরণ করেছে আস্-সুন্নাহ ফাউন্ডেশন।


বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচির আওতায় সাতটি ব্যক্তিগত বাগান এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানে (মসজিদ) বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপণ করা হয়।


চারা বিতরণকালে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, আস্-সুন্নাহ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কো-অর্ডিনেটর আসিফ মনির, নান্দাইল উপজেলা প্রতিনিধি মাওলানা তারিক জামিল এবং স্থানীয় সাংবাদিক ফরিদ মিয়া।


আয়োজক সূত্র জানায়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই তাদের এই সময়োপযোগী আয়োজন। ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লাখ ফলজ চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলায় মোট ৫ হাজার চারা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলাতেই এ পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।


কর্মসূচিতে আগত অতিথিরা আস্-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং পরিবেশের সুরক্ষায় সবাইকে নিজ নিজ উদ্যোগে গাছ লাগানো ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর