ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পুলিশ সদস্য মাদকাসক্ত হলে ডোপ টেস্টের মাধ্যমে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

নড়াইল প্রতিনিধি:

কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্ত হওয়ার অভিযোগ উঠলে ডোপ টেস্টের মাধ্যমে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মোস্তাফিজুর রহমান। একই সাথে মাদকের আশ্রয়-প্রশ্রয় বা প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিললেও কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে কাজ করছে

আজ বুধবার দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। চুরি, ছিনতাইসহ যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। এর আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়াইলের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে পৃথক পর্যালোচনা সভা করেন ডিআইজি

মতবিনিময়কালে নড়াইলে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ টেনে ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া হত্যা ও ধর্ষণ মামলায় রেকর্ড মাত্র ১১ কার্যদিবসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন হওয়ায় এই মামলায় অপরাধী সর্বোচ্চ সাজা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করেন পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা

মতবিনিময়সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


এ সম্পর্কিত আরো খবর