ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার বরগুনার ডাকবাংলোর ৩ মরদেহ উদ্ধার: চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন ৫০ গজ দূর থেকে বাইক উদ্ধার, বন্ধু দ্বীপকে জেরা করছে পিবিআই স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয়দের গুঁড়িয়ে বাংলাদেশের লিড, রেকর্ড নাঈমের

রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে জামায়াতে ইসলামীর দ্বিতীয় মনোনয়নপত্র জমা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৪:১৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার ভিত্তি আরও শক্তিশালী করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে আরও একটি বিকল্প মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াতে ইসলামী।


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সোয়া তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬-এর 'নির্বাচনী কর্তা' এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি দল। মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সিইসির পাশে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।


জামায়াতের পক্ষ থেকে জমা দেওয়া এই দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সমর্থক হিসেবে সই করেছেন দলটির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা বেগম মিতু।


এর আগে একই দিনে বেলা ১১টা ৪৯ মিনিটে নির্বাচন ভবনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষে সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কর্নেল (অব.) অলি আহমদের প্রথম মনোনয়নপত্রটি জমা দিয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর