উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া মেধাবী শিক্ষার্থী মো.
প্রধানমন্ত্রীর এই সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং একজন মেধাবী তরুণের স্বপ্ন ও মেধার প্রতি রাষ্ট্রীয় আস্থার অনন্য প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মো. নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। এর পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি নাজমুল হাসান সুইডেনের ঐতিহ্যবাহী 'ইউনিভার্সিটি অব স্কোভদে' (University of Skövde) থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ বা বৃত্তি অর্জন করেন। তবে বিদেশে যাত্রা, প্রাথমিক আবাসন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন ও অনিশ্চিত হয়ে পড়েছিল। সংকটময় এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাড়িয়ে দেওয়া সহায়তার হাত নাজমুলের স্বপ্নযাত্রায় নতুন আশা ও প্রেরণা জুগিয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এক অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুল এখন আন্তর্জাতিক উচ্চশিক্ষার দুয়ারে দাঁড়িয়ে। আর্থিক সীমাবদ্ধতা জয় করে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণের এই ঘটনা দেশের হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।