ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

যান্ত্রিক ত্রুটিতে আবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট


  • আপলোড সময় : শনিবার ১৫ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে। পাম্পের ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় সচল করতে একদিনের মতো সময় লাগতে পারে বলে বিদ্যুৎ কেন্দ্রটির দায়িত্বশীল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদ্যুৎ উৎপাদন বন্ধের আগপর্যন্ত এই ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ করেই ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাম্পে গলযোগ দেখা দেওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ইউনিটটির উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। তবে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি বর্তমানে পুরোদমে চালু রয়েছে এবং সেখান থেকে প্রতিদিন গড়ে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ২ নম্বর ইউনিট থেকে কোনো প্রকার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটটি দ্রত সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত কাজ জোরকদমে চলছে। আশা করা যাচ্ছে, আগামীকালের (শনিবার) মধ্যে মেরামত শেষ করে ১ নম্বর ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা এবং তা জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর