ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

জয়ের নায়ক মিরাজকে অভিনন্দন

বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

ঐতিহাসিক জয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ অসি কিংবদন্তিরা। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের কাছ থেকে সরাসরি আসা প্রশংসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ গোটা দলকেই দারুণ অনুপ্রাণিত করেছে।

পাঁচ উইকেট নিয়ে জয়ের অন্যতম স্থপতি মিরাজের সাক্ষাৎকার নেওয়ার সময় বিস্ময় প্রকাশ করেন স্বয়ং গিলক্রিস্ট। সাক্ষাৎকারে অসি কিংবদন্তি মিরাজকে উদ্দেশ্য করে বলেন, “তোমরা সত্যিই আমাদের অবাক করে দিয়েছ। আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে দাপুটে ক্রিকেট খেলতে পারো।” একই সঙ্গে বাংলাদেশের এই অভাবনীয় পারফরম্যান্সে উচ্ছ্বসিত অভিনন্দন জানান তিনি।

বিশ্ব ক্রিকেটের অন্যতম মহাতারকা গিলক্রিস্টের মুখোমুখি হওয়ার অনুভূতি জানিয়ে মিরাজ বলেন, “সবচেয়ে আনন্দের বিষয় হলো—এখানে অনেক কিংবদন্তি ক্রিকেটারদের সাথে দেখার সুযোগ হচ্ছে। ম্যাচ শেষে পাঁচ উইকেট নেওয়ার পর যখন অ্যাডাম গিলক্রিস্ট নিজে এসে আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, মুহূর্তটি আমার জন্য দারুণ অনুভূতির ছিল।”

তিনি আরও যোগ করেন, “তিনি আমাদের খেলার খুব প্রশংসা করেছেন। বলেছেন বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। গিলক্রিস্টের মতো একজন কিংবদন্তির কাছ থেকে আমাদের দল নিয়ে এমন প্রশংসা শোনা সত্যি অনেক বিশেষ এবং গর্বের বিষয়। এতে নিজের কাছেও খুব দারুণ অনুভূতি কাজ করছে।”


এ সম্পর্কিত আরো খবর