ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫২ পিএম

স্টাফ রিপোর্টার 

অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ে সাফল্য অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের নিজেদের মাটিতেই এমন আধিপত্য বিস্তারকারী জয় দেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। দলের প্রত্যেক খেলোয়াড়ের দৃঢ় আত্মবিশ্বাস, সুশৃঙ্খল পারফরম্যান্স এবং অসামান্য যৌথ প্রচেষ্টার ফলেই এই অবিস্মরণীয় সাফল্য অর্জিত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরও উল্লেখ করেন, এই জয় বিশ্বমঞ্চে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে যেমন সীমাহীন আনন্দে ভাসিয়েছে, তেমনি জাতীয়ভাবে সবাইকে গর্বিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশের উত্তরোত্তর সক্ষমতা, ধারাবাহিক সাফল্য ও উজ্জ্বল সম্ভাবনার কথা আবার নতুন করে প্রমাণ করল এই বিজয়।

অভিনন্দন বার্তায় স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক অগ্রগতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য ও আন্তর্জাতিক সম্মান বয়ে আনবে টাইগাররা—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিজয়ী দলের খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোর্ড কর্মকর্তা ও দেশ-বিদেশের অগণিত সমর্থককে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর