ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টিভিতে কেন খেলা দেখানো যায়নি, জানালেন বিসিবি প্রধান তামিম


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৯:১৫ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়ে উল্লাসে ভেসেছে টাইগাররা। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রবাসী বাংলাদেশিদের লাল-সবুজ পতাকায় এক টুকরো বাংলাদেশ ফুটে উঠলেও দেশের সাধারণ সমর্থকদের মনে থেকে গেছে চরম আক্ষেপ। কারণ, দেশের কোটি কোটি দর্শক নিজ দেশের ইতিহাসের এই অবিস্মরণীয় জয়টি দেশীয় কোনো টিভি চ্যানেলে দেখতে পাননি। বাধ্য হয়ে ভিনদেশি টিভি চ্যানেল ও আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা উপভোগ করতে হয়েছে তাঁদের।


ডারউইন টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, কোথায় কোথায় দেখানো হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। তবে তালিকাটিতে ছিল না দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টসের নাম, যারা সাধারণত বাংলাদেশ দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করে থাকে। ফলে দেশের দর্শকেরা বাধ্য হয়ে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান কিংবা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম 'ট্যাপম্যাড'-এ সাবস্ক্রাইব করে ম্যাচ দেখেছেন।


অস্ট্রেলিয়ার বিপক্ষে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও হাসান মাহমুদদের অসাধারণ পারফর্ম্যান্সে ৯ উইকেটের বড় জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ সময় দেশীয় টিভিতে খেলা সম্প্রচার না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।


তামিম ইকবাল বলেন, "দুর্ভাগ্যবশত বিস্তারিত শেয়ার করতে পারব না। এখানে অন্য একটা টেকনিক্যাল ব্যাপার ছিল। সম্প্রচার স্বত্বটা হলো অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া কাকে স্বত্ব দেবে, কার কাছে বিক্রি করবে কিংবা কী চুক্তি হবে—এসব সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র অধিকার অস্ট্রেলিয়ারই।"


তিনি আরও স্পষ্ট করেন যে, যেহেতু দ্বিপাক্ষিক এই সিরিজের আয়োজক অস্ট্রেলিয়া, তাই সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়ায় বিসিবির সরাসরি কোনো হাত ছিল না। বিসিবি প্রধান বলেন, "যেমন আমরা যখন কোনো সিরিজের আয়োজন করি, তখন আমরাই সিদ্ধান্ত নিই কাকে সম্প্রচার স্বত্ব দেব আর কাকে দেব না। ঠিক তেমনি এটিও সম্পূর্ণ অস্ট্রেলিয়ার এখতিয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে সরাসরি সম্পৃক্ততা নেই। তাই পুরো বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর চাপিয়ে দিলে ভুল হবে।"


তবে ঘরের মাটিতে সমর্থকেরা খেলা দেখতে না পাওয়ায় তামিম নিজেও বেশ হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, দেশের কোটি কোটি অনুরাগী যেন সহজেই ম্যাচ দেখতে পারেন, সেটাই বোর্ডেরকাম্য। ভবিষ্যতে সম্প্রচারকদের সঙ্গে আলোচনা করে এই ধরনের জটিলতা নিরসনের আশ্বাস দেন তিনি।


তামিম ইকবাল বলেন, "অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিকেটের বিপুল সংখ্যক অনুরাগী আছেন, তাই আমরা আশা করতেই পারি যে আমাদের দেশীয় চ্যানেলে খেলাগুলো দেখানো হোক। তবে এখানে অনেকেই আমাদের দীর্ঘদিনের অংশীদার। তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, যাতে ভবিষ্যতে এই বিষয়গুলো আরও সুন্দর ও সুচারুভাবে সমাধান করা যায়।"


উল্লেখ্য, ডারউইনে অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) পয়েন্ট তালিকায় চারে রয়েছে বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার এখন ৬৬.৬৭ শতাংশ। অন্যদিকে, হেরে গেলেও সফলতার ৭৭.৭৮ শতাংশ হার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে শক্তিশালী অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর