ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী: মেঘনা আলম


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৯:১৯ এএম

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শেখার আগ্রহ প্রকাশ করে তার বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই বিস্ফোরক তথ্য শেয়ার করেন।


নিজের ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’


সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হওয়া এবং সেই হেনস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুললেও নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো ইতিবাচক প্রতিক্রিয়া বা স্পষ্ট উত্তর দেননি বলে মেঘনা আলম তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন।


মেঘনাকেন্দ্রিক এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর কৌতূহলের জন্ম দিয়েছে। তবে মেঘনা আলমের এমন চাঞ্চল্যকর দাবির বিপরীতে নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর