ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন বিশেষ অভিযানে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই বার্তায় ট্রাম্প জানান, তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের কাছে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের মার্কিন প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
নিজের পোস্টে উক্ত কথোপকথনের অংশ তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম যে তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অভিযানে আমাদের সঙ্গী হতে চায় কি না, এবং তারা স্পষ্ট বলেছে— “ধন্যবাদ, না!”’