ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার বরগুনার ডাকবাংলোর ৩ মরদেহ উদ্ধার: চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন ৫০ গজ দূর থেকে বাইক উদ্ধার, বন্ধু দ্বীপকে জেরা করছে পিবিআই স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয়দের গুঁড়িয়ে বাংলাদেশের লিড, রেকর্ড নাঈমের

খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বনানী থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই এবং তিনি যেকোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। একই সঙ্গে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন যে, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খায়রুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আদেশ দেন, যার লিখিত অনুলিপি আজ সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত হয়েছে। এদিকে বনানী থানার হত্যাচেষ্টা মামলায় বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ থেকে পাওয়া জামিন আজ চেম্বার আদালতেও বহাল থাকে।

এর আগে গত ৩০ জুন রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি, যা গত ২ জুলাই চেম্বার আদালতে বহাল রাখা হয়। তবে ওই সময়েই বনানী থানার মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। যাত্রাবাড়ী থানার এই মামলাটিতে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খোয়াইব নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে তাঁর ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসভবন থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বিভিন্ন সময়ে তাঁকে মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। একে একে সব কটি মামলায় জামিন মেলায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মুক্তির পথ সুগম হলো।


এ সম্পর্কিত আরো খবর