ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪৮ পিএম

সিলেট প্রতিনিধি 

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নিয়ামত মিয়া (৩৫), তাঁর স্ত্রী অযুফা বেগম (২৬), তাঁদের ১০ বছর বয়সী কন্যাসন্তান মারিয়া বেগম এবং অটোরিকশাচালক ওসমানীনগর উপজেলার মোহাম্মদপুর দরকা গ্রামের লালন মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মৌলভীবাজারমুখী পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী ট্যাঙ্কার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে তীব্র শক্তিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং চালকসহ আটজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মারাত্মক আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নিয়ামত মিয়া, তাঁর স্ত্রী অযুফা বেগম এবং অটোরিকশাচালক লালন মিয়া মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম চলছে।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর