ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

ফিফার অনুমোদন: আসিয়ান কাপে ভারতের স্থলাভিষিক্ত বাংলাদেশ


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৮ পিএম

প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আসিয়ান কাপ’-এ বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টে ভারতের পরিবর্তে খেলার জন্য ফিফা ও আয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মূলত আসিয়ান কাপে খেলার কথা ছিল ভারতের। তবে আগামী সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ طے হওয়ায় টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারত। এরপরই খালি থাকা এই স্থানটিতে ফিফা বাংলাদেশকে খেলার প্রস্তাব দেয়। বাফুফের জাতীয় দল কমিটির জরুরি সভা শেষে ইতিবাচক সিদ্ধান্ত জানানোর পর ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা ছিল, যা অবশেষে নিশ্চিত হলো। বাফুফে সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটিতে অংশগ্রহণের যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে আসিয়ান কাপের এই আসর। 'এ' গ্রুপে ভারতের জায়গায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। চ্যাম্পিয়ন দলের জন্য মোটা অঙ্কের প্রাইজমানির পাশাপাশি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ম্যাচ জয়েও থাকছে আর্থিক পুরস্কার।


এ সম্পর্কিত আরো খবর