ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিদ্ধান্ত হলেই নারী বিপিএল খেলতে প্রস্তুত মেয়েরা: রফিকুল ইসলাম বাবু


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:২৬ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরে ফিটনেস ও স্কিল ক্যাম্প সম্পন্ন করার পর এবার দুটি বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনে রয়েছে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।


আগামী বুধবার আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা। ফটোসেশন শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম বাবু। এ সময় তিনি নারী বিপিএল আয়োজন এবং লাল বলের ক্রিকেট নিয়ে বিসিবির পরিকল্পনার কথা জানান।


নারী বিপিএল আয়োজন প্রসঙ্গে রফিকুল ইসলাম বাবু বলেন, "বিপিএলের গভর্নিং কাউন্সিল আছে, তারা সিদ্ধান্ত নেবে যে নারী বিপিএল করবে কি না। তবে তারা যদি আয়োজন করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের মেয়েরা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছে।"


মেয়েদের লঙ্গার ভার্সন বা টেস্ট ক্রিকেটে অভ্যস্ত করার পরিকল্পনা নিয়ে এই বিসিবি পরিচালক জানান, "লঙ্গার ভার্সন ক্রিকেটে মেয়েদের আরও কীভাবে অভিজ্ঞ করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। বর্তমান ফিকশ্চার ও ক্যালেন্ডার দেখে আমরা উপযুক্ত সময় বের করব, যাতে মেয়েদের জন্য লঙ্গার ভার্সন টুর্নামেন্টের আয়োজন করা যায়।"


সম্প্রতি পুরুষ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখালেও নারী দল নিয়ে বাস্তবতা ও স্বপ্নের কথা শোনান এই পরিচালক। তিনি বলেন, "অস্ট্রেলিয়া এখনো আমাদের চেয়ে অনেক ওপরে। তবে অন্যান্য প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে হারানোর পূর্ণ সক্ষমতা আমাদের মেয়েদের রয়েছে, ইনশাআল্লাহ।"


এ সম্পর্কিত আরো খবর