ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের হুঁশিয়ারি, এক ফোঁটা তেলও নয় মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ ডিএনএ পরীক্ষায় মিলল পিতৃত্বের প্রমাণ, ফেঁসে গেলেন মাদরাসা শিক্ষক সাগর ছয় মাসে বন্ধ ৯৫ কারখানা, কর্মসংস্থান হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক: সিপিডি রাজধানীতে ৫ হাজারের বেশি ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ . ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের তাণ্ডব: নিহত অন্তত ৪৭ হরমুজ প্রণালিতে ইরানের কড়াকড়ি: ৪৫ জাহাজের পণ্য জব্দের হুঁশিয়ারি ইরানকে একঘরে করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র

রাজধানীতে ৫ হাজারের বেশি ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৯:২৪ এএম

রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম এবং তার সহযোগী মো. ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণখান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন গ্রেপ্তার ও মাদক উদ্ধারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে আজমপুর কাঁচাবাজার এলাকায় প্রাথমিক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওয়াসিমকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে ওয়াসিমের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ পল্লবী থানায় কর্মরত এএসআই শফিকুল ইসলামকে আটক করে পুলিশ। এরপর তাদের যৌথ জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

দক্ষিণখান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, মাদক সংক্রান্ত এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে আটক দুজনের বাইরেও অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দেশের সীমান্ত অঞ্চল বা বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে দক্ষিণখান ও এর আশপাশের এলাকায় খুচরা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


এ সম্পর্কিত আরো খবর