ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

মুক্তির ৫ ঘণ্টাতেই ৫ সিনেমাকে টপকে গেল যশের ‘টক্সিক’


  • আপলোড সময় : বুধবার ২৬ আগস্ট, ২০২৬ সময় : ৯:০৬ পিএম

বিনোদন ডেস্ক:


দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আর প্রত্যাবর্তনের দিনেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে তাঁর নতুন সিনেমা ‘টক্সিক’। নানা সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও মুক্তির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই চলতি বছরের পাঁচটি আলোচিত সিনেমার পুরো প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে ছবিটিকে। বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল এবং সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহে।


স্যাকনিল্কের তথ্যমতে, সকাল ৬টায় প্রথম শো শুরু হওয়ার পর সকাল ১১টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ‘টক্সিক’ আয় করে ২৭ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে, যা সকাল ১১টা পর্যন্ত ছিল ১১ কোটি ৯২ লাখ রুপি। মূল কন্নড় সংস্করণের সংগ্রহ ছিল ৯ কোটি ১২ লাখ রুপি, তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৬৪ লাখ রুপি, তামিল সংস্করণের আয় ১ কোটি ৩০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণ থেকে এসেছে ৪৭ লাখ রুপি।


মুক্তির প্রথম পাঁচ ঘণ্টার এই বিশাল আয়েই চলতি বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমার পুরো প্রথম দিনের বক্স অফিস সংগ্রহকে পেছনে ফেলে দেয় ‘টক্সিক’। আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি, ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের আয় ছিল ২২ কোটি রুপি, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সংগৃহীত প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি ২৫ লাখ রুপি, অজয় দেবগনের ‘ধামাল ৪’ প্রথম দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ১৬ কোটি ২০ লাখ রুপি।


দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও দ্রুত গতিতে বাড়তে থাকে ‘টক্সিক’-এর আয়। নানা সমালোচনা সত্ত্বেও মুক্তির দিন বিকেল ৪টার মধ্যেই ভারতজুড়ে সিনেমাটির নেট আয় দাঁড়ায় ৭৯ কোটি ১২ লাখ রুপি এবং একই সময়ে গ্রস আয় হয় ৯৩ কোটি ৩৬ লাখ রুপি। এই আয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার নেট সংগ্রহ প্রায় ৪৫ কোটি রুপি। কন্নড় সংস্করণও শক্ত অবস্থান ধরে রেখে সন্ধ্যা ৬টার মধ্যে ১৯ কোটি রুপি ছাড়ায়, যেখানে সকালের শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ। তেলেগু সংস্করণ ভালো ব্যবসা করলেও তামিল ও মালয়ালম সংস্করণ কিছুটা পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে প্রথম দিনের হিসাব শেষ হওয়ার আগেই বক্স অফিসে রাজত্ব দেখিয়েছে যশের ‘টক্সিক’।


এ সম্পর্কিত আরো খবর