ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইউরোপের ক্রিকেটে নতুন সূর্য: আজ শুরু ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ১০:৪৮ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে ইউরোপীয় অঞ্চলের নতুন দিগন্ত উন্মোচন করে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির এই জমজমাট আসরে বিশ্বসেরা তারকা ও স্থানীয় সম্ভাবনাময় ক্রিকেটারদের মেলবন্ধন ঘটবে। বিশ্বমানের তারকা ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথদের অংশগ্রহণে প্রথম আসরেই ছয় দলের এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

 

উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেদারল্যান্ডসের দুই ঐতিহ্যবাহী শহরের ফ্র্যাঞ্চাইজি রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের চমৎকার স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই ঐতিহাসিক দ্বৈরথটি অনুষ্ঠিত হবে।

 

তিনটি দেশের প্রতিনিধিত্বকারী ছয়টি শক্তিশালী দল অংশ নিচ্ছে এই লিগে। আয়োজক দেশ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করছে আমস্টারডাম ফ্লেমস ও রটারডাম ডকার্স, আয়ারল্যান্ডের ডাবলিন গার্ডিয়ানস ও বেলফাস্ট উলভস এবং স্কটল্যান্ডের দুই পরাশক্তি এডিনবরা ক্যাসল রকার্স ও গ্লাসগো কসমিক।

 

টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী প্রতিটি দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে দুবার করে মোট ১০টি ম্যাচে মাঠে নামবে। সব মিলিয়ে ৩২ ম্যাচের এই দীর্ঘ আসর শেষ হবে আগামী ২০ সেপ্টেম্বর রূপকথার ফাইনালের মাধ্যমে। টুর্নামেন্টের প্রথম ১৭টি ম্যাচ ভুরবার্গে আয়োজনের পর বাকি অংশ ও নকআউট পর্ব স্থানান্তরিত হবে আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী ডাবলিনের মালাহাইডে। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালের টিকিট পাবে এবং দ্বিতীয় ও তৃতীয় দল কোয়ালিফায়ার খেলে ফাইনালে তাদের মুখোমুখি হবে।

 

তারকাবহুল এই আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়কত্বে থাকছেন অভিজ্ঞ সব নাম। আমস্টারডাম ফ্লেমসকে নেতৃত্ব দিচ্ছেন স্কট এডওয়ার্ডস, যার দলে আছেন স্টিভ স্মিথ ও টিম ডেভিডের মতো তারকা। রটারডাম ডকার্সের অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে যোগ দিয়েছেন হাইনরিখ ক্লাসেন ও আনরিখ নরকিয়া। বেলফাস্ট উলভসের দায়িত্বে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, আর ভারতের তারকা রবিচন্দ্রন অশ্বিন নেতৃত্ব দিচ্ছেন ডাবলিন গার্ডিয়ানসকে। উল্লেখ্য, ডাবলিনের দলের সঙ্গে যুক্ত আছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। এছাড়া এডিনবরা ক্যাসল রকার্সের কাপ্তান মিচেল স্যান্টনার এবং গ্লাসগো কসমিককে নেতৃত্ব দিচ্ছেন স্কটল্যান্ডের মারকুটে ব্যাটার জর্জ মানসি।

 


এ সম্পর্কিত আরো খবর