ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

ঘরোয়া সব ম্যাচ থামিয়ে দেওয়া হবে বিশেষ সম্মান

মেসির বর্ণাঢ্য অবসরে আর্জেন্টিনার ঐতিহাসিক সিদ্ধান্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৩৬ এএম

ক্রীড়া প্রতিবেদক 

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফুটবলের এই কিংবদন্তির বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক বিস্ময়কর ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মহাতারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে দেশের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতার চলমান ম্যাচ সাময়িকভাবে থামিয়ে মেসিকে বিশেষ অভ্যর্থনা জানাবে তারা। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর ও বিরল তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

গত ৩১ আগস্ট নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩ পাতার একটি অত্যন্ত আবেগঘন চিঠি প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায় নেওয়ার ঘোষণা দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর। আবেগপ্লুত মেসি লেখেন, "ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।" ২০২৬ সালের বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালে স্পেনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ফুটবল রাজপুত্রের এই রাজকীয় বিদায়কে আজীবন স্মরণীয় রাখতে এএফএ এক সরকারি বিবৃতিতে জানায়, "আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে, দেশের পুরুষ ও নারীদের সকল বিভাগ ও পর্যায়ের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের দশম মিনিটে খেলা পুরো ১ মিনিটের জন্য থামিয়ে করতালি দেওয়া হবে।"

 

এএফএ-র পক্ষ থেকে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড বা ডিজিটাল স্ক্রিনের আধুনিক সুবিধা রয়েছে, সেখানে খেলা শুরুর ঠিক আগে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত একটি বিশেষ ট্রিব্যুট ভিডিও প্রদর্শন করতে হবে। মূলতঃ মেসির বিদায়ের পর এএফএ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় তাকে উৎসর্গ করে যে আবেগঘন ভিডিও প্রকাশ করেছিল, সেটিই মাঠের বড় পর্দায় তুলে ধরা হবে।

 

২০০৫ সালের ১৭ আগস্ট বিশ্ব ফুটবলের মঞ্চে প্রথমবার আর্জেন্টিনার বিখ্যাত আলবিসেলেস্টে জার্সি গায়ে চাপিয়ে যাত্রা শুরু করেছিলেন মেসি। দীর্ঘ ২০ বছরের দীর্ঘ ও রঙিন আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১২৫টি গোল করে সর্বকালের সেরা গোলদাতার স্থান দখল করে আছেন। কাতার বিশ্বকাপে দলকে বিশ্বজয়ের ঐতিহাসিক স্বাদ এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে সর্বাধিক ৩৪টি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ ২৩টি জয়ের রাজকীয় রেকর্ডও একমাত্র তার ঝুলিতেই রয়েছে।

 

নিজের আবেগঘন অবসর বার্তায় মেসি লিখেছেন, "আমি আমার সবটুকু দিয়েছি... নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।" বিদায়ী চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, "এই ২০ বছরের সব ভালোবাসার জন্য ধন্যবাদ।" যেখানে তিনি সতীর্থ, কোচ, পরিবার ও ভক্তদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শেষ পৃষ্ঠায় নিজের খাঁটি আর্জেন্টাইন সত্ত্বাকে ধারণ করে মেসি লেখেন, "আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা!"

সূত্র: ইএসপিএন


এ সম্পর্কিত আরো খবর