ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পূরণ হচ্ছে কোটি ফুটবলপ্রেমীর স্বপ্ন, এক দলে মেসি-রোনালদো


  • আপলোড সময় : শনিবার ০৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:০১ পিএম

ক্রীড়া ডেস্ক 

ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।


দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক সুতোয় গাঁথার এই অবিশ্বাস্য উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। আর্জেন্টাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, লিও মেসি, ক্রিস্টিয়ানো... আমরা ওদের নিয়ে আসব। আমি নিজেই ওদের আনতে যাব। ওরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছে।


ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনা জাতীয় দলে খেলার সুবাদে রোনালদো ও মেসি—দুজনের সাথেই সতীর্থ হিসেবে মাঠ মাতিয়েছেন তেভেজ। এই সুদৃঢ় ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের বিদায়ী প্রদর্শনী ম্যাচে ফুটবল ইতিহাসের দুই সেরা তারকাকে একই দলের জার্সিতে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছেন তিনি।


আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী 'লা বোম্বোনেরা' স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বোকা জুনিয়র্সের সভাপতি রোমান রিকুয়েলমের পূর্ণ সম্মতি রয়েছে বলে জানা গেছে। সেই লক্ষ্যে আগামী ১২–১৩ অথবা ১৯ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের তারিখ নির্ধারণ ও লক্ষ্য গ্রহণ করা হয়েছে।


পরিকল্পনাটি শুধু মেসি আর রোনালদোতেই সীমাবদ্ধ রাখেননি তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস এবং ওয়েস্ট হ্যামের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা কার্লোস তেভেজ তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা তারকাকে এই স্মরণীয় ম্যাচে জড়ো করতে চান।


তার পরিকল্পিত স্কোয়াড তালিকায় একাধিক বিখ্যাত ফুটবল তারকা স্থান পেয়েছেন। গোলরক্ষক হিসেবে এডউইন ভ্যান ডার সার ও জিয়ানলুইজি বুফন; ডিফেন্ডার হিসেবে রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিরিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি ও পাট্রিক ভিয়েরা; মিডফিল্ডার হিসেবে আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস ও হুয়ান রোমান রিকুয়েলমে এবং ফরোয়ার্ড হিসেবে ওয়েন রুনি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম রয়েছে।


যদিও এখনো আমন্ত্রিত খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সম্মতি আসেনি, তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচটিতে তেভেজের ছোটবেলার বন্ধুদের সাথে তার সাবেক তারকা সতীর্থদের এক প্রীতি প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। আর এর মাধ্যমেই বিশ্ববাসী ও ফুটবলপ্রেমীরা প্রথমবারের মতো মেসিকে রোনালদোর জন্য গোল তৈরি করতে দেখার অকল্পনীয় সুযোগ পেতে পারেন।


এ সম্পর্কিত আরো খবর