ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

স্পেনের দ্বিতীয় বিভাগের দল ‘সিডি এলদেনসে’ কিনছেন লিওনেল মেসি


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৪১ এএম

ক্রীড়া ডেস্ক

স্পেনভিত্তিক ফুটবলে বিনিয়োগ আরও বাড়াচ্ছেন লিওনেল মেসি। এবার স্পেনের দ্বিতীয় বিভাগের (সেগুন্দা ডিভিশন) ক্লাব ‘সিডি এলদেনসে’ (CD Eldense)-এর মালিকানা কিনতে যাচ্ছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

 

স্পেনের একাধিক সংবাদমাধ্যমের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সিডি এলদেনসে ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘থি সলুসিওনেস গ্রুপ এসএএস’ (Tri Soluciones Group SAS)। প্রতিষ্ঠানটির হাতে থাকা সমস্ত শেয়ার কিনে নেওয়ার বিষয়ে মেসির প্রতিনিধিদল নীতিগতভাবে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে। চুক্তিটির প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পেতে পারে। তবে আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে যেকোনো ক্লাবের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য এখন স্পেনের ‘হাই কাউন্সিল ফর স্পোর্টস’ (সিএসডি)-এর সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ক্লাবের মালিকানা গ্রহণ করেছিল কলম্বিয়ান এই প্রতিষ্ঠানটি।

 

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ফুটবল ক্লাবের মালিক হিসেবে মেসির এটি নতুন সংযোজন। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ফুটবল ক্লাব ‘ইউই করনেল্লা’ (UE Cornellà)-র মালিকানা কেনেন আটবারের ব্যালন ডি'অর বিজয়ী এই তারকা। এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হলে দলটিতেও মেসির নির্দিষ্ট শেয়ার পাওয়ার চুক্তি রয়েছে।

 

আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার জনঅধ্যুষিত শহর এলদায় অবস্থিত ক্লাবের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা। ঐতিহ্যগতভাবে ক্লাবটি তাদের ইতিহাসের সিংহভাগ সময় স্পেনের নিচের সারির লিগে কাটালেও সাম্প্রতিক অর্থলগ্নির পর শেষ চার মৌসুমের মধ্যে তিনবারই দ্বিতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে চলতি মৌসুমে বেশ নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সিডি এলদেনসে; লিগের প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ায় গত রবিবার দলের মূল কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। পয়েন্ট টেবিলের তলানির দিক থেকে তৃতীয় স্থানে থাকা এলদেনসেকে মেসির এই সম্ভাব্য মালিকানা নতুন কোনো দিশা দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।


এ সম্পর্কিত আরো খবর