ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ বছর পর ঘরের মাঠে ম্যানইউর লজ্জার রেকর্ড ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৫৪৬ সুইডেনে ক্ষমতার পটপরিবর্তন: ডানপন্থীদের হারিয়ে জয়ী বামপন্থী জোট ৯/১১ মাস্টারমাইন্ডদের আশ্রয়ের কথা মনে করিয়ে জাতিসংঘে সরব ভারতীয় প্রতিনিধি ব্রিকস সম্মেলনের পরই শি চিনপিংয়ের অসুস্থতার গুঞ্জন গোল বন্যায় ক্যাম্প ন্যু কাঁপাল বার্সা, রাফিনিয়ার অনবদ্য হ্যাটট্রিক প্যারিসে ডাকাতি মামলা: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণের নির্দেশ ইয়েমেনের আকাশে সৌদির এফ-১৫ ধ্বংসের দাবি, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ্যে টানা দ্বিতীয়বার জাতিসংঘ অধিবেশনে যেতে পারলেন না মাহমুদ আব্বাস ইরান ও রাশিয়াকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন বিল অনুমোদন

প্যারিসে ডাকাতি মামলা: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণের নির্দেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৩৬ এএম

বিনোদন ডেস্ক

২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ওই ঘটনায় তার কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। ঘটনার প্রায় ১০ বছর পর আলোচিত এই ডাকাতি মামলায় কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই প্রতীকী ক্ষতিপূরণটি তিনি নিজেই চেয়েছিলেন। মঙ্গলবার দেওয়া ফরাসি আদালতের এই রায়কে আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া যৌথ বিবৃতিতে কার্দাশিয়ান ও তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশ জানান, তাদের চাওয়া অনুযায়ী এই ১ ইউরো ক্ষতিপূরণ মূলত কোনো অর্থের বিষয় নয়; বরং এটি অন্যায়ের বিরুদ্ধে জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির প্রতীক।

 

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন সপ্তাহ চলাকালে একটি হোটেলে অবস্থানকালে পুলিশের পোশাক পরা দুই ডাকাত কক্ষে ঢুকে কার্দাশিয়ানকে বেঁধে ফেলে এবং ৬০ লাখ ডলার মূল্যের গয়না লুট করে পালায়। বয়স বেশি হওয়ায় ফ্রান্সে এই চক্রটিকে ‘দাদু ডাকাত’ দল নামে অভিহিত করা হয়। গত বছর আদালত আটজনকে দোষী সাব্যস্ত করেন। বিচার-পূর্ব আটক অবস্থায় সাজা ভোগ করে ফেলায় কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি।

 

ক্ষতিপূরণের চূড়ান্ত রায়ে আদালত কার্দাশিয়ান ও ঘটনার সময় উপস্থিত থাকা তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশকে ১ ইউরো করে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া হোটেলের সাবেক এক কর্মীকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কার্দাশিয়ান বলেন, ভয়ংকর এই ঘটনা পেছনে ফেলে তিনি ও তার পরিবার এখন সামনে এগিয়ে যেতে চান।



এ সম্পর্কিত আরো খবর