ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,  ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশকার-কেরানিদের কোটি টাকার সাম্রাজ্য, আদালতে বিচারহীনতার করুণ চিত্র! মার্কিন রণতরিতে ফুটবল জাদুকর, তিন দশক পর ছড়ালো ম্যারাডোনার ছবি পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ৩১ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো প্রায় ১৭০০ টাকা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে মেক্সিকো ফ্যাশন আইকন ও কালজয়ী নায়ক সালমান শাহের আজ জন্মদিন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ জ্বালানি সংকটে কিউবায় ফের দেশজুড়ে অন্ধকার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

এশিয়ান গেমসে ভারতের মুখোমুখি বাংলাদেশ, ফাইনালে ওঠার রোমাঞ্চকর লড়াই


  • আপলোড সময় : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৪১ পিএম

ক্রীড়া ডেস্ক 

এশিয়ান গেমস নারী ক্রিকেটে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে ফের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে একতরফাভাবে হারিয়ে শেষ চারের সমীকরণ মেলায় ভারতীয় নারী ক্রিকেট দল। অন্যদিকে, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উন্নত র‍্যাংকিংয়ের সুবাদে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। আগামী ২০ সেপ্টেম্বর মহাদেশীয় এই ক্রীড়াযজ্ঞের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে দুই দল। একই দিনে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার নারীরা।


জাপানের করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জাপান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও মারাত্মক বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে জাপানি ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় তারা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা ছিলেন অত্যন্ত আগ্রাসী। মাত্র ৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় দল। ৮ উইকেটের বিশাল এই দাপুটে জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে টুর্নামেন্টের অন্যতম দাবিদাররা।


অন্যদিকে, বাংলাদেশের ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার ম্যাচে প্রধান বাধা হয়ে দাঁড়ায় বৈরী আবহাওয়া। চীনের বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উন্নীত হয় বাংলাদেশ নারী দল। বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশ যেখানে ১০ম স্থানে অবস্থান করছে, সেখানে চীনের অবস্থান বহুদূরে—৩৬ নম্বরে।


ভারত ও বাংলাদেশের এই দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের মাঝে আলাদা উত্তেজনা তৈরি করেছে। কারণ, মাত্র এক সপ্তাহ আগেই এশিয়া কাপের সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১৪৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১০ ৯ রান তুলতে সক্ষম হয় এবং ৪০ রানের ব্যবধানে পরাজয় বরণ করে। এশিয়ান গেমসের মঞ্চে আবার সেই শক্তিশালী ভারতকে পেয়ে বিগত হারের প্রতিশোধ নেওয়ার অনন্য সুযোগ তৈরি হয়েছে টাইগ্রেসদের সামনে। ২০ সেপ্টেম্বরের ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর