ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,  ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশকার-কেরানিদের কোটি টাকার সাম্রাজ্য, আদালতে বিচারহীনতার করুণ চিত্র! মার্কিন রণতরিতে ফুটবল জাদুকর, তিন দশক পর ছড়ালো ম্যারাডোনার ছবি পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ৩১ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো প্রায় ১৭০০ টাকা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে মেক্সিকো ফ্যাশন আইকন ও কালজয়ী নায়ক সালমান শাহের আজ জন্মদিন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ জ্বালানি সংকটে কিউবায় ফের দেশজুড়ে অন্ধকার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

১৬ বছর বয়সেই তোলপাড়: কাভান সুলিভানকে পেতে চায় রিয়াল-বার্সা


  • আপলোড সময় : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১২ পিএম

পেশাদার ফুটবলে মাত্র ১৪ বছর বয়সে আত্মপ্রকাশ করে বিশ্ব ফুটবলের নজর কাড়া বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণ কাভান সুলিভানকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ এখন তুঙ্গে। মাত্র ১৬ বছর বয়সেই মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর কড়া নজর রাখছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।


আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলা এই তরুণ বিস্ময় ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সম্পন্ন করে রেখেছেন। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে কাভানের বয়স ১৮ বছর পূর্ণ হলে তিনি আনুষ্ঠানিকভাবে সিটিতে যোগ দেবেন। তবে ক্রীড়া মাধ্যম ইএসপিএন ও টিমটকের (TEAMtalk) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় ক্লাবই সুলিভানের অগ্রগতি ও পারফরম্যান্সের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। স্প্যানিশ ক্লাব দুটির পরিকল্পনা—ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর কাভান যদি সেখানে মূল একাদশে দ্রুত জায়গা করে নিতে ব্যর্থ হন, তবে সুযোগ বুঝে তাকে স্পেনে নিয়ে আসা হবে।


উল্লেখ্য, ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের সাথে পেশাদার চুক্তি স্বাক্ষরের সময়েই ম্যানচেস্টার সিটির সাথেও একটি বিশেষ সমঝোতায় পৌঁছান সুলিভান। সেই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত তিনি বর্তমান ক্লাবেই খেলা চালিয়ে যাবেন। চলতি এমএলএস মৌসুমে দারুণ ফর্মে থাকা সুলিভান ২৩টি ম্যাচে মাঠে নেমে ৬টি গোল এবং ৫টি অ্যাসিস্ট উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই মার্কিন জাতীয় দলের মূল কোচ মরিসিও পচেত্তিনো তাকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন।

সূত্র: ইএসপিএন / টিমটক


এ সম্পর্কিত আরো খবর