ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,  ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশকার-কেরানিদের কোটি টাকার সাম্রাজ্য, আদালতে বিচারহীনতার করুণ চিত্র! মার্কিন রণতরিতে ফুটবল জাদুকর, তিন দশক পর ছড়ালো ম্যারাডোনার ছবি পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ৩১ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো প্রায় ১৭০০ টাকা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে মেক্সিকো ফ্যাশন আইকন ও কালজয়ী নায়ক সালমান শাহের আজ জন্মদিন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ জ্বালানি সংকটে কিউবায় ফের দেশজুড়ে অন্ধকার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা: স্বার্থ সুরক্ষায় তৈরি ভারত


  • আপলোড সময় : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:২২ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে কৌশলগত পরিবর্তন বা উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে ভারত পুরোপুরি প্রস্তুত রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই অবস্থান স্পষ্ট করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।


সংবাদ সম্মেলনে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক সাংবাদিকের নির্দিষ্ট প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা বিগত শেখ হাসিনা সরকারের আমলে সই হওয়া ১০১টি চুক্তি পুনর্মূল্যায়ন করছে বলে সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। তবে ঢাকা থেকে অফিশিয়ালভাবে নয়াদিল্লিকে এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এক ব্রিফিংয়ে জানান, বিগত সরকারের মেয়াদে ভারতের সঙ্গে করা চুক্তিগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী কোনো ক্ষতিকর শর্ত রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে এবং পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে উল্লেখ করেন, নিজ দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সকল সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সরকারের। একই সাথে কুয়েত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সংক্রান্ত সমযোতা এবং প্রস্তাবিত 'মক্কা প্রতিরক্ষা চুক্তি'-তে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কিত প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ভারতের আঞ্চলিক নিরাপত্তা কিংবা ভূরাজনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে—এমন প্রতিটি আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নয়াদিল্লি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের নিরাপত্তা সুরক্ষায় যা করণীয়, ভারত তা নিশ্চিত করবে।


এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। রণধীর জয়সওয়াল জানান, গঙ্গার পানি বন্টনসহ দুই দেশের পানি-সংক্রান্ত সকল দ্বিপাক্ষিক ও কারিগরি বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখতে 'যৌথ নদী কমিশন' (জেআরসি) সক্রিয় রয়েছে এবং কারিগরি পর্যায়ের আলোচনাগুলো নিয়মিতভাবেই অনুষ্ঠিত হচ্ছে।- সূত্র: এএনআই

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর