ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

আফগানিস্তান টেস্টে হৃদয়-জাকেরের প্রত্যাবর্তন, বাদ পড়লেন তাসকিন-অমিত


  • আপলোড সময় : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩১ পিএম

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৯ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাওয়া এই টেস্ট ম্যাচের স্কোয়াডে ফেরানো হয়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিককে। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার অমিত হাসান।


গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হলেও পরবর্তীতে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না তাওহিদ হৃদয়। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় সাড়ে তিনশো রানের এক অনন্য ইনিংস খেলে লাল বলের ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করেন এই ব্যাটার। অন্যদিকে বাংলাদেশ 'এ' দলে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করায় অমিত হাসানের জায়গায় জাকের আলীকে ফেরানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ ছাড়া চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা তরুণ গতিদানব নাহিদ রানাকে এই টেস্টে না রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে।


টাইগারদের পেস আক্রমণের মূল দায়িত্বে রাখা হয়েছে হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলামকে। অভিজ্ঞ তাসকিন আহমেদ না থাকলেও বোলিং বহর যথেষ্ট শক্ত বলে মনে করছে নির্বাচকমণ্ডলী। স্পিন বিভাগের মূল দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অতিরিক্ত সদস্য হিসেবে অফস্পিনার নাঈম হাসান এবং তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে সফরসঙ্গী রাখা হয়েছে।


আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশ শেষবার মাঠে নেমেছিল ২০২৩ সালের জুনে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিটন কুমার দাসের নেতৃত্বে হাশমাতুল্লাহ শহীদির দলকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে ২০১৯ সালে এই দলের বিপক্ষে প্রথম সাক্ষাতে রশিদ খানের ঘূর্ণিতে ২২ পরস্ত হয়ে ২২৪ রানে হারের স্মৃতিও রয়েছে টাইগারদের।


আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।


এ সম্পর্কিত আরো খবর