ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক চিকিৎসকের অবহেলায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপুত্র অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জাতীয় গ্রিডে তিতাসের ১২.৫ মিলিয়ন গ্যাস, প্রস্তুত হচ্ছে আরও ৩ কূপ ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলে যাচ্ছে প্রসিকিউশন অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি পুলিশের, আইফোন উদ্ধার চার দিনে রাফিনিয়ার জোড়া হ্যাটট্রিক, জয়রথ ছুটছে বার্সেলোনার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর গোপন যন্ত্রাংশ চলে গেল চীনের হাতে মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৪৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিপক্ষীয় ‘মক্কা চুক্তি’র বাধ্যবাধকতা মেনে সৌদি আরবকে সার্বিক সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলার মুখে সৌদি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের পাশে দাঁড়ানোর এই ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিশেষ করে আধুনিক প্রযুক্তিগত সামরিক সরঞ্জামের ঘাটতি মেটাতে আঙ্কারা পূর্ণাঙ্গ সহায়তায় প্রস্তুত বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এক ঐতিহাসিক নিরাপত্তা ও সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। 'মক্কা চুক্তি' নামে পরিচিত এই সমঝোতায় বলা হয়, তিন দেশের যেকোনো একটির নিরাপত্তা বা ভৌগোলিক অখণ্ডতা সশস্ত্র হামলার মুখে পড়লে তা জোটবদ্ধ সব রাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। সেই যৌথ প্রতিরক্ষা নীতির অংশ হিসেবেই এবার সৌদির সমর্থনে এগিয়ে আসার বার্তা দিল রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার।


তুরস্কের স্থানীয় গণমাধ্যম এনটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রিয়াদের নিরাপত্তা নিশ্চিতকরণে আঙ্কারার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্প্রতি অত্যন্ত মারাত্মক আক্রমণের ঘটনা ঘটছে। মিত্র দেশের এই সংকটে তাদের প্রয়োজনীয় সামরিক ও বিশেষত কারিগরি সহায়তায় তুরস্কের কোনো দ্বিধা নেই এবং এ বিষয়ে যৌথভাবে কাজ করতে আঙ্কারা সম্পূর্ণ প্রস্তুত।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই কঠোর অবস্থানের নেপথ্যে রয়েছে রিয়াদে হুথি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক এক বড় ধরনের হামলা। হুথি বিদ্রোহীরা প্রকাশ্যে দাবি করে যে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের অত্যন্ত সংবেদনশীল কিছু জাতীয় অবকাঠামো ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি জায়ান্ট ‘আরামকো’র তেল অবকাঠামোকে তারা মূল লক্ষ্যবস্তু বানিয়েছিল।


শনিবার রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বিশাল কালো ধোঁয়ার মেঘ উড়তে দেখা যায়। জানা যায়, বিমানবন্দরের ঠিক নিকটবর্তী এলাকায় অবস্থিত আরামকোর একটি বিমান জ্বালানি (জেট ফুয়েল) মজুত ডিপোতে হামলা চালিয়েছে হুথিরা। এই আকস্মিক ও শক্তিশালী বিস্ফোরণের প্রভাবে রিয়াদ বিমানবন্দরে বিমান চলাচলে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিকভাবে শত শত বিমানের ফ্লাইট বাতিল করা হয় এবং দূরপাল্লার বহু ফ্লাইট বেশ কয়েক ঘণ্টা বিলম্বিত হয়। ঠিক এই জটিল ও সংকটাপন্ন মুহূর্তে সৌদির সার্বিক প্রতিরক্ষায় মক্কা চুক্তির দ্রুত বাস্তবায়নে জোর দিচ্ছে তুরস্ক।

ঢাকা টুডে / আরজে


এ সম্পর্কিত আরো খবর