ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক চিকিৎসকের অবহেলায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপুত্র অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন জাতীয় গ্রিডে তিতাসের ১২.৫ মিলিয়ন গ্যাস, প্রস্তুত হচ্ছে আরও ৩ কূপ ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলে যাচ্ছে প্রসিকিউশন অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি পুলিশের, আইফোন উদ্ধার চার দিনে রাফিনিয়ার জোড়া হ্যাটট্রিক, জয়রথ ছুটছে বার্সেলোনার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর গোপন যন্ত্রাংশ চলে গেল চীনের হাতে মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

চার দিনে রাফিনিয়ার জোড়া হ্যাটট্রিক, জয়রথ ছুটছে বার্সেলোনার


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:০২ এএম

ক্রীড়া ডেস্ক 

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান আরও মজবুত করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রামোন সানচেজ পিজুয়ানে প্রথমে পিছিয়ে পড়েও ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে সেভিয়াকে - গোলে পরাজিত করেছে কাতালান ক্লাবটি।

 

 গত মৌসুমে এই সেভিয়ার মাঠ থেকেই হারের তিতা স্বাদ নিয়ে ফিরতে হয়েছিল বার্সাকে। তবে এবার দুর্দান্ত প্রত্যাবর্তনে সেই হারের মধুর প্রতিশোধ নিল দলটি। এই জয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের অষ্টম জয়টি তুলে নিল বার্সেলোনা। অন্যদিকে লা লিগায় সাত ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় নিজেদের অবস্থান শক্ত করেছে তারা।

 

ম্যাচের শুরুতেই ঘরের মাঠে বার্সেলোনাকে চাপে ফেলে দেয় সেভিয়া। ১৯তম মিনিটে ইউসুফ ফোফানার চমৎকার এক হেডে এগিয়ে যায় স্বাগতিক দলটি। তবে সেভিয়ার এই আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেয়নি বার্সা। পিছিয়ে পড়ার মাত্র তিন মিনিটের মাথায় আন্দ্রেস ক্রিস্টেনসেনের নিখুঁত পাস ধরে নিচু কোনাকুনি শটে জালে বল পাঠান রাফিনিয়া। তার এই স্পেশাল ফিনিশিং বার্সেলোনাকে দ্রুত সমতায় ফেরায়। প্রথম অর্ধে - সমতার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা।

 

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। এবার তাকে গোল করতে সহায়তা করেন তরুণ তারকা লামিন ইয়ামাল। বক্সের ভেতর ইয়ামালের বাড়ানো বলে চমৎকার হেডে বল জালে জড়ান ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি দুর্দান্ত শট গোলপোস্টে লেগে ফিরে আসলে হ্যাটট্রিক থেকে কিছুটা সময় বঞ্চিত থাকেন তিনি।

 

তবে তার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাঁচ মিনিট পরই চোখধাঁধানো ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলকে - ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। চার দিনের ব্যবধানে এটি রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার - গোলের জয়ে তিন গোল করেছিলেন তিনি। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৪টিতে।

 

ম্যাচের ৭৭তম মিনিটে রাফিনিয়াকে তুলে নিয়ে মাঠে নামানো হয় কারিম আদেয়েমিকে। শেষ মুহূর্তে দলের চতুর্থ গোল করার খুব কাছে গিয়েছিলেন আদেয়েমি, তবে তার সরাসরি মারা শটটি সোজা সেভিয়া গোলরক্ষকের গ্লাভসে জমা পড়ে। শেষ পর্যন্ত - গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লা লিগায় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সা। সমান ১৫ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অ্যাতলেটিকো মাদ্রিদ।


এ সম্পর্কিত আরো খবর