ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দেওয়া স্থগিত যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ মাসে ১৫৫ শিশুর মৃত্যু, নিখোঁজ এখনও ২০৩৮ জন পারমাণবিক পরীক্ষার জেরে উত্তর কোরিয়ায় ১,৩৯৯ বার ভূমিকম্প! ‘তারে পাইলে দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’: চিরকুট লিখে স্কুলছাত্রীর কান্ড সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে সাইরেন হকিতে শক্তিশালী চীনের কাছে ১৩ গোল হজম করল লাল-সবুজরা জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন আজ স্ত্রীর প্রশংসা করার দিন: ব্যস্ততার আড়ালে প্রকাশ পাক ভালোবাসা মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩

অসুস্থ বিএনপি নেতা বাচ্চুকে নেওয়া হলো ঢাকায়


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:০০ পিএম

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।



রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। এর আগে অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী শাহাদত হোসেন জানান, শনিবার সকাল থেকেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন। তার বুকে ও মাথায় ব্যথা ছিল। শারীরিক অস্বস্তির কারণে শনিবার রাতে তিনি ঠিকমতো ঘুমাতেও পারেননি।


অবস্থার অবনতি হলে রোববার সকালে পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে দুপুরের দিকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।


তবে তার অসুস্থতার নির্দিষ্ট কারণ এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ঢাকায় নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে।


সাইদুর রহমান বাচ্চুর হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও স্বজনেরা সবার কাছে দোয়া কামনা করেছেন। সাইদুর রহমান বাচ্চুর স্বজনেরা তার আশু রোগমুক্তির জন্য সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর