ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন প্রবাসী তারকা সামিত সোম


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৪৬ পিএম

আসন্ন ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন প্রবাসী তারকা ফুটবলার সামিত সোম। তার দলের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে লাল-সবুজের স্কোয়াড এখন পুরোপুরি পূর্ণতা পেল।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাকার্তায় মিডফিল্ডার সামিত সোমকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। এর আগে গত রোববার সকালে ইন্দোনেশিয়ায় পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে জামাল ভূঁইয়ারা প্রথম দিন প্রধানত স্ট্রেচিং ও রিকোভারি সেশনের মধ্য দিয়ে সময় পার করেন।


সামিত সোমের যোগদানের আগে স্কোয়াডে নাম লিখিয়েছিলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং বোরহাম উডের ফারহান আলী ওয়াহিদ। এই প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দলের সবাই এখন সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে অনুশীলনের মাঠে ঘাম ঝরানোর জন্য প্রস্তুত।


উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এই গ্রুপে হামজা ও সামিতদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং স্বাগতিক ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে দল। গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।


এ সম্পর্কিত আরো খবর