ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

দাবা অলিম্পিয়াডে ডেনমার্কের সঙ্গে ড্রয়ের পাশাপাশি নারী দলের জয়


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৫৬ পিএম

উজবেকিস্তানের সমরখন্দ শহরে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ডেনমার্কের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ওপেন দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গেম পয়েন্টের ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।

 

গত রোববার অনুষ্ঠিত এই লড়াইয়ে বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে পরাজিত করেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তাদের নিজ নিজ ম্যাচে যথাক্রমে গ্র্যান্ডমাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ডমাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সঙ্গে ড্র করেন। তবে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের আরেক গ্র্যান্ডমাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে পরাজিত হন।

 

অন্যদিকে, নারী বিভাগে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ দল। হন্ডুরাসের বিপক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ৩-১ গেম পয়েন্টের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের নারী দাবাড়ুরা। দলের জয়ে অবদান রেখে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো তাদের প্রতিপক্ষ যথাক্রমে মহিলা ফিদে মাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, মহিলা ফিদে মাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার বোবাদিয়া দিয়ানাকে পরাজিত করেন। তবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে যান।

 

পাঁচ রাউন্ডের খেলা শেষে ওপেন ও নারী—উভয় বিভাগেই বাংলাদেশ দল ৬ পয়েন্ট করে অর্জন করেছে। উল্লেখ্য, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আর্থিক সহায়তায় সমরকন্দের এই মর্যাদাপূর্ণ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

 


এ সম্পর্কিত আরো খবর