ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

ভারতে সমালোচনার ঝড

মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালালে ৫০০ রুপি জরিমানা!


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচি পালন করা হয়। তবে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম) এই আয়োজনে অংশ না নেওয়ায় শিক্ষার্থীদের ৫০০ রুপি জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।


১৭ সেপ্টেম্বর ‘আশীর্বাদের প্রদীপ’ নামক এই কর্মসূচিতে সব শিক্ষার্থীকে উপস্থিতি থাকার নির্দেশ দিয়ে আইআইএম জম্মু কর্তৃপক্ষ জানিয়েছিল, কেউ অনুপস্থিত থাকলে তাকে কঠোর প্রমাণসহ অসুস্থতার কারণ দেখাতে হবে। অন্যথায় গুনতে হবে জরিমানা। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, কোনো শিক্ষার্থীর কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়নি এবং বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে।


এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। জম্মু-কাশ্মীর কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন প্রশ্ন তুলেছেন, কেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক প্রচার বাধ্যতামূলক করা হবে? বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাংসদ সুহাকর সিংও এর কড়া সমালোচনা করে বলেন, মোদি বন্দনায় অংশ না নিলে কি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধ রাখা হবে?


এদিকে মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারকে নিশানা করেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, তিনি অভিযোগ করেন, কোটি কোটি রুপি খরচ করে রাজ্যজুড়ে প্রদীপ জ্বালানো হলেও ছাত্রছাত্রীদের মানসম্মত হোস্টেল তৈরিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয় না। এছাড়া বিরোধী নানা রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠন ‘পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ’ (পিইউসিএল) এই অন্ধ স্তাবকতার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামের এক মাসের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি।


এ সম্পর্কিত আরো খবর